আলাউদ্দীন রাজা।।
পাইকগাছায় বি,জি,পি শামুকপোতা সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ময়দানে লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত খেলায় মুনকিয়া অমর কানন সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হানি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুত রঞ্জন সাহা, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,
পাইকগাছা উপজেলার ইউ.আর.সি. ইনস্ট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, পাইকগাছা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, পাইকগাছা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, লক্ষন মন্ডল, অজয় রায়, কালিদাস রায়, নাজিরা আক্তার, প্রসেনজিত সরকার, পরিমল বৈদ্য, গোপাল বিশ্বাস, ভূতেষ মল্লিক, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, পুলকেশ রায়, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, বিনতা বিশ্বাস,
মহিলা আওয়ামীলীগ নেত্রী কাকলী বিশ্বাস, রাধীকা গোলদার, আওয়ামীলীগ নেতা মোতালেব সানা, হাসান সরদার, আজিজ সরদার, প্রানকৃষ্ণ মন্ডল, যুবনেতা হীরামন মন্ডল হীরা, রিপন সানা, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত সরদার ও সুকান্ত সানা সহ লতা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।

