মণিরামপুর (যশোর) প্রতিনিধি.
চট্রগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপো’র বিস্ফোরনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ফায়ারম্যান গাউসুল আজমের বাড়িতে গেলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় তিনি নিহত গাউসুল আজমের ৬ মাস বয়সী পুত্র সিয়ামকে আদর করেন। এছাড়া পরিবারের স্বজনদের খোজখবর নেন।
শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে নিহত গাউসুল আজমের বাড়িতে যান। প্রতিমন্ত্রীকে বাড়িতে পেয়ে নিহত গাউসুল আজমের পরিবারের স্বজনরা আবেগ-আপ্লেতু হয়ে পড়ে।
এসময় তিনি নিহতের বাড়িতে গিয়ে ৬ মাস বয়সী পুত্র সিয়ামকে আদর করেন। পাশাপাশি নিহতের বাবা আজগর আলী, মা আছিয়া খাতুন ও গাউসুল আজমের স্ত্রী কাকলী খাতুনকে শান্তনা দেন।
স্বজনরা নিহত গাউসুল আজমের স্ত্রী কাকলী খাতুনের জন্য একটি চাকরীর দেয়ার জন্য অনুরোধ করেন। প্রতিমন্ত্রী চাকরী দেয়ার ব্যাপারে নিহত গাউসুল আজমের স্বজনদের আশ^স্ত করেন। এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ সরকার, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, যুবলীগ নেতা শামীম আক্তার প্রমূখ।
নিহত ফায়ারম্যান গাউসুলের আজমের বাড়িতে গেলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

