সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরকীয়ার কথিত অভিযোগে গৃহিনীর চুল কর্তন বগেরহাটে সাবেক মহিলা মেম্বর ছেলেসহ আটক

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় এবার পরকীয়া প্রেমের কথিত অভিযোগ এনে এক গৃহিনীর (২৫) চুল কেটে দিয়েছেন স্থানীয় সাবেক এক মহিলা মেম্বর।

শুক্রবার সকালে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিচমত জামুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নির্যাতিতা ওই গৃহিনীর স্বামী প্রবাসী। তিনি দুই সন্তানের জননী, এক ছেলে ঢাকার একটি মাদরাসায় পড়াশুনা করে এবং ৯ বছর বয়সী মেয়েকে নিয়ে তিনি স্বামীর বাড়ীতে বসবাস করছেন। ভোর রাতে পরিকল্পিকভাবে এ ঘটনার সময় ওই গৃহিণী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তাকে রক্ষার অনুরোধ জানান। এ খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা গৃহিণীকে উদ্ধার করে। একই সাথে তার চুল কেটে দেয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনজিলা বেগম (৫০) ও তার ছেলে রিয়াদ খানকে (২৬) আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ভোর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্যাতিতা গৃহিণীকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ