, , ,

সাতক্ষীরার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার নারীর নাম রাশিদা বেগম (৩৮)।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের নির্দেশে একটি দল মাঠে নামে। উপপরিদর্শক সাব্বির হোসেনের নেতৃত্বে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে থাকা একটি পুরাতন ঘর থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রাশিদা বেগমকে আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা জোহর আলীর স্ত্রী।

এ ঘটনায় থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান জানান, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ