নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ৯০ বোতল উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে যশোরের চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি নীল রঙের ইজিবাইকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. হানিফ (২৯) এবং একই উপজেলার জলুলী উত্তরপাড়া গ্রামের তুজাম্মেল মন্ডলের ছেলে মো. কামরুজ্জামান খোকা (৪৭)।
এসআরবি-৬ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ সময় ইজিবাইক থেকে ৯০ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার দুজনকে যশোর চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাক
