শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

আরো খবর

 

 প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার পল্লীতে বৃষ্টিতে জমে থাকা গর্তের পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে আজ শনিবার সকাল ১০টার সময়এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের বুলির কন্যা।
প্রত্যক্ষদর্শির বলেছেন, সুমাইয়া সবার অগোচরে বৃষ্টিতে জমে থাকা গর্তের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ীর সামনে গর্তের পানিতে তাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শার্শার উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্লিনিকে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে স্হানীয় চিকিৎসক জানান।এদিকে শিশু সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) সুমন ভক্ত বলেন, সংবাদ পেয়ে এলাকায় ফোর্স পাঠানো হয়েছে#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ