মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ধর্ষণ ছিনতাই ডাকাতি চাঁদাবাজির প্রতিবাদে কেশবপুরে মশাল মিছিল‌

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশাল মিছিল‌ মিছিল করেছে কেশবপুরের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যা সাতটায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেশবপুর  থানার সামনে কিছু সময় অবস্থান পরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ত্রিমোহিনী মোড় হয়ে উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ মিছিল করেন তারা। সাথে এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন।

এসময় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সড়কে অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

প্রেমা আক্তার ও ছাদিয়া নামে দুই শিক্ষার্থী বলেন, একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমরা চব্বিশের আন্দোলন করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ ঘটিয়ে ছাত্র-জনতার সরকারকে বিপাকে ফেলতে চাইছে। আজ থেকে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমরাও সোচ্চার থাকব।

 দুই শিক্ষার্থী বলেন, ২৪-এর অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও, অভ্যুত্থান পরবর্তী তারা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়।রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অনতিবিলম্বে ধর্ষণকারীসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি না করলে সামনের দিনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে আমাদের।

আরো পড়ুন

সর্বশেষ