, , ,

ঝিকরগাছার সাবেক মেয়র জামালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার পাশা জামাল, তার ছেলে মাহবুব সোবহান নাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভাগ্নে জাহিদ ফয়সাল। আসামিদের মধ্যে বাদীর আপন ভাই ও ভাবিও রয়েছেন।
গত ২২ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় ফ্ল্যাটে প্রবেশ করে মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর শহরের আরএন রোডের বিকে টাওয়ারে জাহিদ ফয়সালের ফ্ল্যাটে গিয়ে আসামিরা তাকে মারধর ও ভয়ভীতি দেখান। একপর্যায়ে জোর করে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বাদী।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রেবেকা খাতুন।

বাদী জাহিদ ফয়সালের দাবি, তার ফ্ল্যাট দখলের চেষ্টা করা হচ্ছে এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরো পড়ুন

সর্বশেষ