নিজস্ব প্রতিবেদক:যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি, মানহানিকর পোস্ট ছড়ানো এবং চাঁদা দাবির অভিযোগে সোনালি আক্তার স্মৃতি নামে এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, পারিবারিক বিরোধের জেরে আসামি ভুক্তভোগীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এবং পরে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। থানায় অভিযোগ করেও মামলা না হওয়ায় ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন।
