, , ,

নড়াইলে কিশোরী ধর্ষণ করে ভিডিও ধারণ, পরে ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের চেষ্টা, আটক ১

আরো খবর

সরদার রইচ উদ্দিন টিপু লোহাগড়া (নড়াইল):

নড়াইলের কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এক কিশোরীকে চেতনানাশক খাইয়ে গণধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে চক্রটি। পরে ওিই  ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের চেষ্টা চলায় তারা এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

গত ৬ জুন বেলা ১১ টার দিকে পাশের বান্ধবীর বাড়ি থেকে নিজের  বাড়ি ফেরার পথে কুটু সাহার পরিতাক্ত্য বাড়ির সামনে পৌঁছালে বৃষ্টি শুরু হয় এ সময় ওই কিশোরী পাশে কটু সাহার বাড়িতে আশ্রয় নেয়।

ওই সময় একই গ্রামের আলামিন সরদারের ছেলে আশিক সরদার (১৯),কিশোরী মূখ চেপে ধরে বাড়ি ভিতরে নিয়ে মুখে চেতনানাশক দেয়। এর পর কিশোরী অচেতন হয়ে যায়। পরে তাকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। বিকাল ৪টার দিকেকিশোরীর জ্ঞান ফিরলে সে দেখতে পায় একা ঘরের মধ্যে শুয়ে আছে তবে বৃষ্টি নেই।

এ সময় কিশোরী উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যায় এবং অসুস্থ অবস্থায় আস্তে আস্তে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে।
সুত্রে জানাগেছে কিশোরীর মা ঝিয়ের কাজ করে বাড়ি ফিরে দেখেন তার মেয়েটি অসুস্থ।
এ সময় তিনি স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে সেবা নেন।

কয়েক দিন পর ধর্ষক আশিক সরদার ওই কিশোরীকে ধর্ষণের ভিডিও দেখিয়ে আবারো ধর্ষণে লিপ্ত হতে চায়। এ সময় সে প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। এ কথাটি জানাজানি হলে কিশোরীর মা স্থানীয়দের কাছে বিচারের দাবি করেন।

তবে স্থানীয়দের কাছে বিচার না পেয়ে গত (১৩ জুন) শনিবার কালিয়া থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর অসহায় মা। ১৫ জুন সোমবার সকালেকিশোরী ও তার মাসহ মহিলা পুলিশ দিয়ে নড়াইল জেলা হাসপাতালে মেডিকেল রিপোর্টের জন্য পাঠানো হয়।

 

কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন ১৪ জুন কালিয়া থানায় ৩ জনকে আসামি করে ধর্ষণের মামলা রজু করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আরো পড়ুন

সর্বশেষ