বিশেষ প্রতিনিধি
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৬৩তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্যসভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ড. শাহনাজ পারভীন, কবি ও সাংবাদিক তহীদ মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। উপস্থাপনা করেন কবি ভদ্রাবতী বিশ^াস।শুভ্রকাশের দোলায় কবি কাজী নজরুল ইসলামের কাব্যভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধকার গোলাম মোস্তফা মুন্না।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, কবি ও গীতিকার এডিএম রতন, কবি সুরাইয়া শরীফ, অ্যাড. মাহমুদা খানম. ডা. অমল কান্তি সরকার, আহমেদ মাহবুব ফারুক, ডা. বদরুন নাহার খান. মো. রফি উদ্দিন প্রমুখ।নজরুল বর্ষ উদযাপনে গত চার মাস ধরে প্রতিমাসে একটি করে জাতীয় কবি নজরুল ইসলামের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন ও পর্যালোচনা করা হচ্ছে। #
