, , ,

শার্শায় শিশু ধর্ষণের এক বছর পর মামলা, অভিযুক্ত আটক

আরো খবর

বেনাপোল(যশোর) প্রতিনিধি :
যশোরের শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে তামিম নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারে এ্ক বছর আগে এই ধর্ষনের ঘটনা ঘটে। বুধবার মামলা রেকর্ড’র পর ধর্ষক তামিম ইকবাল (১৬)কে আটক করা হয়। সে শার্শার গোগা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, অভিযুক্ত তামিম ইকবাল পূর্বপরিকল্পিত ভাবে গত বছর ২৬ জুলাই রাত আনুমানিক ১টার সময় বাদী রুমে না মিথ্যা কথা বলে বাদীর মেয়েকে দিয়ে তার রুমের দরজা খোলায়। পরে তার কাছে থাকা গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমের নিজ শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ।

এবিষয়ে বুধবার (১৫ জুলাই) আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় এজাহার দাখিল করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান মামলা রুজু হওয়ার পর তামিম ইকবালকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে আসামীকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ