বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সীমান্তে ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা :
সীমান্তজুড়ে স্বর্ণ পাচার চক্রের বেপরোয়া তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর একটি চৌকষ আভিযানিক দল দুঃসাহসিক বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণ পাচারের বড় একটি চেষ্টা নস্যাৎ করেছে। অভিযানে ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর কঠোর নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির সদস্যরা সীমান্তবর্তী কামারবাইশা এলাকায় ওত পেতে থাকে। এ সময় মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন মোঃ আরশাদ আলী (৫৪)-কে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় ২টি স্বর্ণের বার।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলের মূল্যসহ মোট জব্দকৃত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ লাখ ২৭ হাজার টাকা।

 

বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যেই এসব বহন করা হচ্ছিল। আটক ব্যক্তিকে মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

 

সীমান্তে চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবির এই জোরালো অভিযান নতুন করে কঠোর বার্তা দিল রাষ্ট্রবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে তারা সর্বদা প্রস্তুত।

 

আরো পড়ুন

সর্বশেষ