, , ,

শেখ হাসিনাকে আবরও ক্ষমতায় আনতে হবে- ঝিকরগাছায় এমপি নাসির

আরো খবর

ঝিকরগাছা প্রতিনিধি:১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ২ আসনের  সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, আজকে শেখ হাসিনার কারণেই বৈশ্বিক বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে, এজন্য শেখ হাসিনার দেশ ও বিদেশের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে।

তিনি বলেন, সকল ষড়যন্ত্র  উপেক্ষা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবরও ক্ষমতায় আনতে হবে। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাখিখ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ