কলারোয়া প্রতিনিধ:কলারোয়ায় গাঁজাসহ বিভিন্ন অভিযোগে ৭ জন গ্রেফতার করা হয়েছে।সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম’র নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে শুক্রবার এই অভিযান চালানো হয়। এদিন বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ আসামী আলফাজ সরদার এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সেলিম হোসেন, মিঠু মোড়ল, চঞ্চল হোসেন, লিটন, কামরুজ্জামান, ও হাসান আলীকে গ্রেফতার করা হয়।
