নিজস্ব প্রতিবেদক:যশোরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।
পরে পুলিশ লাইনের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন অর রশিদ, এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা বেগম, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ইকবাল হেসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন নাহার নাজনিন সোনালী বক্তব্য রাখেন।
