, , ,

ডিবির অভিযানে ৪৪টি চোরাই মোবাইলসহ আটক ১

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে ঝিকরগাছা থানার কুন্দীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মোবাইল সহ আটকের নাম মো. সাইফুল ইসলাম। সে কুন্দীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি যশোরের এসআই শিবু মন্ডল ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুন্দীপুর গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করে।

এ ঘটনায় এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে সকালে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ