শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‎শৈলকুপায় নিখোঁজের পর পুকুর থেকে বৃদ্ধের লাশ  উদ্ধার

আরো খবর

‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল সতেরো মাইল এলাকা থেকে মশিউর রহমান রজু মিয়া (৮১) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

‎শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রজু মিয়ার লাশ উদ্ধার করা হয়।রজু মিয়া গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন এবং নিখোঁজ ছিলেন।

‎রজু মিয়া একই উপজেলার পদমদী গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন।

‎এবিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ বা হারিয়ে যাওয়ার অভিযোগ করা হয়নি।তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বশেষ