, , ,

মণিরামপুরে মোবাইল কোর্টে দুই দোকানিকে জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :মঙ্গলবার যশোরের মণিরামপুর  বাজারে ভোক্তার অধিকার ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
বিএসটিআই যশোর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. রাকিব ইসলামের অভিযোগের ভিত্তিতে মেসার্স আল-আমিন বেকারির মালিক মো. কামাল হোসেন (৫৩)কে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিএসটিআই লোগোসহ তারিখবিহীন বেকারি পণ্য সংরক্ষণের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অপরাধে মালিক শিশির কুমার ঘোষকে  দুই হাজার টাকা জরিমানা করা হয়। সাধন সুইটসের মালিক সাধন কুমার ঘোষকে  অনিয়মের জন্য সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ