বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় যৌথবাহিনীর অভিযানে আটক ৩

আরো খবর

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি:
পাইকগাছায় মাদক ও রাজনৈতিক মামলায় আইনশৃঙ্খলা বাহিনী ৩ জনকে আটক করেছে। ২৯ ডিসেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পাইকগাছা থানার  মামলার তদন্তকারী অফিসার এসআই মো. মনিরুজ্জামান কপিলমুনির প্রতাপকাটি থেকে ইউনুচ মোড়ল (৫১) কে গ্রেফতার করে। অপরদিকে, সেনা ও পুলিশের যৌথ অভিযানে রাড়ুলীর ভাটপাড়া থেকে নগদ টাকা সহ ৩৩০ গ্রাম গাঁজা সহ রহমত গাজী (৪০) ও জাহিদ মোড়ল (৪৬) কে আটক করা হয়। এ ঘটনায় এসআই মোহাম্মদ আয়ুব হোসেন বাদী হয়ে মাদক আইনে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং ১৩।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুমন গাইন জানান, মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ