বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নজরুল মুন্সি (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় চলন্ত বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন নজরুল মুন্সি।

স্থানীয়রা তাঁকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তিনি মারা যান। নজরুল মুন্সি নড়াইল শহরের ভওয়াখালি এলাকার মৃত গনি মুন্সির ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে নজরুল মুন্সি নামে ওই ব্যক্তি মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নাকসী মাদরাসা থেকে নড়াইল শহরে ফিরছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি বাস তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নড়াইল হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অবগত হয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।##

আরো পড়ুন

সর্বশেষ