বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে:সাতক্ষীরায় আব্দুর রউফ

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ফিংড়ী ইউনিয়নবাসীর আয়োজনে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সরদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের দ্বারা দাজ্জালের ফিতনা সৃষ্টি করে ভোটারদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে। প্রলোভনে পড়বেন না, ধানের শীষকে বিজয়ী করুন। বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। আমল ঠিক না থাকলে বেহেশতে যাওয়া যাবেনা। দাজ্জালের ফিতনা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ চলে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।

 

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল সাধু, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী খান বিকু, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টুটুল প্রমুখ।

ফিংড়ী ইউনিয়নের আয়োজনে  নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে   জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।

আরো পড়ুন

সর্বশেষ