বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা-৩ আসনে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

আরো খবর

সমীর রায়, আশাশুনি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ০৩ আসনের জন্য ৩৯ দফা ভবিষ্যত কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারী)  সকাল ১১ টায় আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা ০৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার আনুষ্ঠানিক ভাবে তার ইশতেহার ঘোষণা করেন।
৩৯ দফা উন্নয়নের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ, কোলা-ঘোলা-কল্যানপুর ত্রিমোহনায় খোলপেটুয়া নদীর উপর ত্রিমুখী ব্রিজ নির্মান, ৪০টি খাল খননের মাধ্যমে জলবদ্ধতা নিরসন, গ্রামীন অবকাঠামো উন্নয়নের আওতায় সকল সড়ক পাকাকরণ, আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করণ, যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়াকে।
এছাড়া তিনি নির্বাচিত হতে পারলে গ্রামীন সড়কে ৫০টি বক্স কালভার্ট নির্মান, বড়দল, বুধহাটা, আশাশুনি, মহিষকুড়, বদরতলা, গোয়াডাঙ্গা, বিছুট, তালতলা, তেতুলিয়ার কাঁচা বাজার উন্নয়ন, খেয়াঘাট নির্মান, প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানির ব্যবস্থা,  আশাশুনি সদরে বাজার রক্ষা বাঁধ নির্মান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মডেল মহিলা মাদ্রাসা নির্মান, আশাশুনি রেজিষ্ট্রী অফিসের স্থায়ী ভবন নির্মান, আশাশুনি থানাকে মডেল থানায় উন্নীত করা, লবন সহিষ্ণু কৃষিজাত পণ্য উৎপাদনের ব্যবস্থা, মাছ সংরক্ষনে হিমাগার নির্মাণ, মাদক মুক্ত সমাজ গড়া, ৩টি স্লুইসগেট নির্মাণ, ক্রীড়া বিভাগকে আধুনিকিকরন ও জিমনেশিয়াম নির্মান, বেসরকারি বালিকা বিদ্যালয়টি সরকারি করণ, আশাশুনি সদরে স্থায়ী হাটের ব্যবস্থা, কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখা খোলা, আধুনিক বনায়ন কর্মসূচি গ্রহন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মান, ফায়ার সার্ভিসে আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন ও প্রয়োজনীয় সংখ্যক সাইক্লোন শেল্টার তৈরির চেষ্টা করা হবে উল্লেখ করা হয়েছে।
উপজেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা করতে তিনি তার দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মোর্তজা, অধ্যক্ষ আব্দুল গফফার, খেলাফত মজলিস সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ