শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

কোন ষড়যন্ত্রে কাজ হবে না ধানের শীষের বিজয় নিশ্চিত : তালায় হাবিব

আরো খবর

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা:
‎বৃহস্পতিবার সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায়  কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়া আসনে এমপি প্রার্থী  হাবিবুল ইসলাম হাবিব  বলেন, আমার জনপ্রিয়তার কারণে বারবার আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে। এখনো অনেকে আমার জনপ্রিয়তা দেখে অনেকে বিভিন্ন ষড়যন্ত্রই লিপ্ত হয়েছে। আর কোন ষড়যন্ত্র  কাজ হবে না। তালা কলারোয়ার মানুষ হাবিবকে বেছে নিয়েছে, তার প্রমাণ আগামী ১২ই ফেব্রুয়ারিতে ধানের শীষে ভোট দিয়ে  তালা ও কলারোয়ার মানুষ প্রমাণ করবে।



‎নির্বাচনীয় জনসভায় তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিএনপি নেতার জোয়ারদার ফারুক হোসেন তালা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক এস কে ফারুক প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ