মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান

আরো খবর

লোহাগড়া প্রতিনিধি: লোহাগড়ার লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্যা একেএম কামরুল হাসানের সভাপতিত্বে সহকারী শিক্ষক অলিক মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সাচ্চু মিয়া, লোহাগড়া পৌরসভার বিশিষ্ট সমাজসেবক বিএম লিয়াকত হোসেন, বিএম হাসান,বিএনপি নেতা কামরুজ্জামান স্বাধীন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ বাবলু মিয়া,বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিশ্বাস, এলএল গালর্স প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীনুর রহমান,কুন্দসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

প্রধান শিক্ষক কেএম রিজাউল ইসলাম লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী আমাদা গ্রামে খান পরিবারের সন্তান। তিনি ১৯৮৯ সাল থেকে ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবনে পর্দাপন করেন। ৩৭ বছর পার করে অবসর নিলেন তিনি। কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার অনেক ছাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।

 

বিদায়ী প্রধান শিক্ষক কেএম রিজাউল ইসলাম বলেন, জীবনের অধিকাংশ সময় শিক্ষকতার মাঝ দিয়ে কাটিয়েছি। আর বেশি সময় কাটিয়েছি এই প্রতিষ্ঠানে। সে কারনে এই প্রতিষ্ঠানটি আমার হৃদয়ের মনি কোঠায় থাকবে আজীবন। বক্তব্যকালে তিনি আবেগপ্লত হয়ে পড়েন।

 

আরো পড়ুন

সর্বশেষ