বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহেশপুরে মোটরসাইকেলের মুখো মুখি সংঘর্ষে যুবক নিহত

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর নামক স্থানে দু’ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তন্ময় হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত তন্ময় মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের নওদা প্রামের এমদাদুল হকের ছেলে।

 

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মহেশপুর যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তন্ময় পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি কাজের উদ্দেশ্যে যাদবপুরে যাচ্ছিলেন। পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর ভাবে আহত হন।

 

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের তাঁকে ঢাকায় প্রেরণ তরে। ঢাকায় নেওয়ার পর রাত সাড়ে আটটার দিকে তাঁর মুত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় আহত যুবক ঢাকায় নেওয়ার পর মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।

আরো পড়ুন

সর্বশেষ