বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ককটেলসহ হত্যা মামলার আসামি আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে হত্যা মামলার আসামি আজিজুল শেখ নামে এক যুবককে ১২টি ককটেলসহ আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

 

বুধবার দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর ও আঙিনা থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটক আজিজুল শেখ ওই গ্রামের সফারত শেখের ছেলে।

 

র‌্যাবের একটি সূত্র জানায়, ওই গ্রামে এখনো অভিযান চলছে। আজিজুল শেখকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাব আরও জানায়, আটক আজিজুল ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। এসব ককটেল কি কাজের জন্য সংরক্ষন করা হয়েছিলো তা নিয়ে অনুসন্ধান চলছে।

আরো পড়ুন

সর্বশেষ