বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার,দ্রুত বিচার আইনে মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বড় বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যার দিকে বড় বাজার মাছের আড়তের পাশে অভিযান চালিয়ে রাজিব হোসেন (২০) নামে ওই যুবককে আটক করা হয়। রাজিব বারন্দিপাড়া বউবাজার এলাকার আব্দুল্লাহ ছেলে। এ সময় তার কাছ থেকে ‘স’ মিলে ব্যবহৃত ব্লেড দিয়ে তৈরি ২৫ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়, যার এক পাশে ধার এবং অপর পাশে করাতের দাঁত রয়েছে।

 

অভিযোগে বলা হয়, রাজিব হোসেন এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং অস্ত্রগুলো জব্দ করে।
এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

আরো পড়ুন

সর্বশেষ