শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে পরকীয়া জেরে বন্ধুকে ছুরিকাঘাত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে বন্ধুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে নাদিম মাহমুদকে তার বন্ধু শামিম  শুক্রবার   রাত ৩টার দিকে  মোবাইল ফোনে ডেকে  যশোর মেডিকেল কলেজের সামনে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে  । নাদিমের বন্ধু শামিমের স্ত্রীর সঙ্গে  পরকীয়ার জেরে এই হামলার কারণ বলে দাবি করেছে স্থানীয়রা।

 

পরে যশোর মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে নাদিমের পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আরো পড়ুন

সর্বশেষ