, , ,

তালায় ১৪৫ ধারা ভঙ্গ করে জমি দখলের পায়তারা

আরো খবর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :সাতক্ষীরার তালায় ১৪৫ ধারা ভঙ্গ করে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার (৭ এপ্রিল ) উপজেলার জিয়ালা নলতা গ্রামে ঘটেছে। জবর দখলকারী ব্যাক্তিরা হলেন, জিয়ালা নলতা গ্রামের কেসমত আলী খাঁ ছেলে আল-আমিন খাঁ (২৬) একই গ্রামের হোচেন আলী শেখের ছেলে মুকুল শেখ (৩৭)। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

‎

‎জমির মালিক নাসির নিকারী জানান, আমি ১২.০৯.২৪ তারিখে জিয়ালা নলতা গ্রামের মৃত শেখ আঃ ওহাব শেখের ছেলে এস এম আহাদুজ্জামান এর নিকট থেকে ৩১৪৮/২৪ নং দলিলে আটারই মৌজার ১১৪১খতিয়ানে এস এ ২৫৪৮ বর্তমান ডিপি ৪৩৪২ দাগের ১৭ শতক জমির মধ্য থেকে ৫. ০৩ শতক জমি ক্রয় করি। ক্রয় করে ভোগদখল করা কালিন সময় তারা জবর দখলের চেষ্টা করে।

 

সে সময় আমি আদালতে গিয়ে ১৪৫ ধারায় একটি মামলা করি। যার তদন্তকারী কর্মকর্তা সাবেক সহকারী কমিশনার (ভুমি) রাহাত খানেঁর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন আমার পক্ষে চলে আসে। হঠাৎ আজ মঙ্গলবার সকালে আল-আমিন গংরা আমার জমিতে লাগানো কলা গাছ কেটে সাবাড় করে দেয়। যার অনুমান মুল্য ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

 

তিনি আরো জানান শেখ আঃ ওয়াহাব এর ছেলে তানভীর হোসেন বিভিন্ন সময় আমার হোয়াটসপে লিখিত হুমকি ধামকি দেয় এবং জীবন নাশেরও হুমকি দিয়েছে। এসময় নাসির নিকারী তার উপর জুলুম অত্যাচারের জন্য প্রশাসনের উদ্বর্তন কতৃপক্ষের নিকট ন্যায় বিচার দাবি করেন।

‎

‎এবিষয়ে আল-আমিনের ব্যবহৃত মোবাইল ফোনে বার বার ফোন দিলেও ফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎

‎ইউপি সদস্য বায়েজিদ হোসেন জানান, নাসির নিকারীর ক্রয় করা জমি এ নিয়ে শালিশ হয়েছে। নাসির যেখান থেকে নিতে চায় সেখান থেকে ওরা দিতে চায় না। তার দরুন নাসিরের রোপন করা কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

‎
‎

আরো পড়ুন

সর্বশেষ