, , ,

আশাশুনি মশিয়রিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা আশাশনি উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি জিয়াউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য স ম সাদনান রহমান সিয়াম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম রসুল সুপার (ভারপ্রাপ্ত) শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসা।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের বক্তারা বলেন শিক্ষায় জাতির মেরুদন্ড শিক্ষার কোন বিকল্প নেই। এটি আশাশুনি উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান হওয়া সত্বেও ১৯৯৪ ৯৫ সালের পর থেকে আর কোন ভবনের বাজেট পাস হয়নি।

এটি অবহেলিত একটি প্রতিষ্ঠান। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠান কমিটি একটি বহুতল ভবনের জন্য জোর দাবী জানিয়েছেন। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন তোমরা তোমাদের সর্বোচ্চ ফলাফল প্রদানের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয় এবং পরীক্ষার্থীদের জন্য এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মোসলে উদ্দিন সরদার এবং প্রয়াত সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ