, , ,

বেনাপোল বাড়ছে ভারত গামী যাত্রীর যাতায়াত

আরো খবর

বেনাপোল(যশোর) প্রতিনিধি :

হৃদরোগ ও ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নিতে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী যাতায়াত বাড়ছে। চিকিৎসা.বানিজ্য ও ভ্রমন ভিসায় ভারতে যাচ্ছে যাত্রীরা।

আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল। এই স্থল বন্দর দিয়ে গত দু বছর আগে প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করত ৫ থেকে ৭ হাজার পাসপোর্ট যাত্রী। সরকার পরিবর্তনের পর কমতে শুরু করে যাত্রী। বন্ধ হয়ে যায় ভ্রমন ভিসা। তিন থেকে ৫ শ তে নামে যাত্রী যাতায়াত। নামে মাত্র মেডিকেল ও বিজনেস ভিসা ছিল সচল জুলাই থেকে শুরু হয়েছে ভ্রমন ভিসায় যাত্রী যাতায়াত। এর মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গমন বাড়ছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।

ঢাকার নুর ইসলাম ও আবদার হোসেন জানান.বাংলাদেশে চিকিৎসা করা ব্যায়বহুল। চিকিৎসার মানও ভাল নয়। ফলে কম টাকায় ভাল চিকিৎসার আশায় অনেকে যাচ্ছেন ভারতে। স্বজনদের নিয়ে জটিল রোগের চিকিৎসা করাবেন তারা।

রোগী ইমন হোসেন ও আয়েশা বেগম জানান দেশে অনেক ডাক্তার দেখিয়েও ধরতে পারেনি রোগ। ভারতে যেয়ে হয়েছেন সুস্থ্য। তাইতো কম খরচে ভাল চিকিৎসার আশায় ভারতে যাচ্ছেন তারা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো ফেরদৌস হোসেন খান জানান.বিভিন্ন ভিসায় ভারতে যাচ্ছে যাত্রী এর মধ্য রোগীর যাতায়াত সংখ্যা বাড়ছে। প্রতিদিন দেড় থেকে দুই হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে বলে জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে এ বন্দর দিয়ে ভারতে গমন করেছে প্রায ৭ হাজার যাত্রী। আর প্রত্যাগমন করেছে ৬ হাজার ৬ ৭৮ জন। এর মধ্যে রোগীর সংখ্যা বেশি বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বশেষ