, , ,

কালিয়ায় মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য মোঃ নূর আলম জিকুকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকার বাসিন্দা নূর আলম জিকুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস। মৎস্য সম্পদ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার ও টেকসই মৎস্য ব্যবস্থাপনায় অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে এ সম্মাননা দেওয়া হয় ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় যারা ভূমিকা রাখছেন, তাদের স্বীকৃতি দেওয়া হলে অন্যরাও এ কাজে উৎসাহিত হবেন।

 

সম্মাননা পেয়ে নূর আলম জিকু সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য খাতের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বশেষ