নিজস্ব প্রতিবেদক:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে গুটি কয়েক পদ ছাড়া বেশির ভাগ পদে বিনা প্রতিদ্বন্দ্ধিতা নির্বাচিত হতে চলেছেন প্রার্থীরা। সাংবাদিকদের একটি অংশ নির্বাচনে অংশ না নেয়ায় এই অস্থার সৃস্টি হয়েছে। রোববার মনোনয়ন জমাদানের দিনে ওই অংশের নেতা কর্মীদের তেমন কাউকে দেখা যায়নি।
নির্বাচন কমিশনের সূত্রমতে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত এবং দৈনিক যশোরের সম্পাদক জাহিদ হাসান টুকুন।
সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন। এ দুটি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছে তিনজন। তারা হলেন ওহাবুজ্জামান ঝন্টু, নূর ইসলাম ও জুয়েল মৃধা ।
যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
এদিকে কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তৌহিদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এ দুটি পদেও তাদের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।
সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।
সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস.এম. সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির মোট পদ ১৫ টি। এর মধ্যে সদস্য পদ ৬টি।
