সাব্বির হোসেনঃ যশোর সদর উপজেলার শংকরপুর এলাকা থেকে মুঈন ইসলাম (১২) নামে এক মাদ্রাসাছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে মুঈন স্থানীয় বকচর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে, আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মুঈন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শংকরপুর মোবারক কাঠি এলাকার নাঈম ইসলামের ছেলে।
ছেলেকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। পরে গত ২৬ আগস্ট যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মুঈনের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন।
কোনো ব্যক্তি মুঈনের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় জানানোর পাশাপাশি পরিবারের সঙ্গে ০১৭১৩২২৯৭৭২নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
