নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলার সদর উপাজেলাধীন ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়ায় সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদ কর্তৃক ক্রয়কৃত জমিতে প্রাচীর নির্মাণে বাঁধা প্রদান ও জমির দখলে এলাকার একটি দুর্বৃত্ত চক্র গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে মর্মে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে আবুল কালাম ও তার স্ত্রী শাহানাজ পারভীন মৃত মানিক মোল্লার ওয়ারেশদের চার শরিকের (জাফর, রেজাউল, মায়না ও মর্জিনা) বৈধ অংশ থেকে ৭০১ ও ৭০২ নম্বর দাগের ৯.৩৭ শতক জমি নিয়মতান্ত্রিকভাবে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন। উক্ত জমির তাদের নামে সরকারিভাবে এবং ভূমি আইন অনুযায়ী নামজারি খতিয়ানও অনুমোদিত হয়েছে (খতিয়ান নং: ২০২৬-১০০০২৮)।
জমি ক্রয়ের পর বিক্রেতারা সরেজমিনে উপস্থিত থেকে দাগ ও সীমানা নির্ধারণ করে জমি বুঝিয়ে দিয়েছিলেন আবুল কালাম আজাদ কে। সেই সময় বিএম এলোম হোসেন রানার সরাসরি তত্বাবধানে আরো স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। তখন এলোম হোসেন রানাও সাহেব কোনো আপত্তি জানাননি।
হনুফা বেগম বর্তমানে নালিশী জমির উত্তরে লাগোয়া ৭০০ দাগে অবস্থিত তাদের মূল বসতভিটায় বসবাস করছেন, যেখানে অন্য দাগের পাওনাসহ তাদের প্রাপ্য অংশের সবটুকু জমি বিদ্যমান। অথচ সেই বাস্তবতা গোপন করে এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র ৭০১ ও ৭০২ দাগের জমির ওপর অবৈধ দাবি তুলছেন। হনুফা বেগম যদি তার প্রাপ্য জমি চান তাহলে শুধু কেন আবুল কালাম আজাদের জমির উপরে মামলা ও অভিযোগ তুলছেন। তিনি অন্যান্য দাগ এর জমি নিয়ে কোনো অভিযোগ তুলছেন না, মামলাও করছেন না। তার শরিক সুজন, রেজাউল, জাফর এর কাছেও যাচ্ছেন না। কারন অন্যান্য দাগ এ তার প্রাপ্য জমি তার দখলে আছে এবং তিনি ভোগ করছেন। এতেই প্রমাণিত হয় তিনি এইখানে জমি চান না সমাধান ও চান না বরং আবুল কালাম আজাদের ক্রয়কৃত জমির উপর প্রাচীর নির্মাণ ও দখলে বাঁধা সৃষ্টি করাই চক্রন্তকারীদের ঘৃন্য উদ্দেশ্য। কোতয়ালী মডেল থানায় অভিযোগ জানানোর পর বিবাদিকে ডাকা হলেও উপস্থিত হননি।
হনুফা বেগম এর দাবি তিনি আবুল কালাম আজাদের ৯. ৩৭ শতাংশ জমির মাঝ বরাবর তার ৩. ২৫ শতাংশ জায়গা চান। এই অন্যায্য দাবি কে পুঁজি করে তারা আবুল কালাম আজাদের উপর নগ্ন হামলা চালায় এবং প্রাচীর ভাঙচুর করে।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে তার ক্রয়কৃত জমির দখল নিতে গিয়ে ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে অথচ উল্টো আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১৪৪ ধারা অমান্যের যে অভিযোগ তুলেছেন তা আদৌ সত্য নয়, আবুল কালাম আজাদ সাবেক সেনা সদস্য হিসেবে আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোর-এর পিটিশন মামলা নং- ৪৫৯/২৬-এর তদন্তে পুলিশ কর্মকর্তা স্পষ্ট প্রতিবেদন দাখিল করেছেন যে, জমিতে আবুল কালাম আজাদের বৈধ দখল বিদ্যমান রয়েছে।
গত ২২ আগস্ট, ফৌজদারি আইন অনুযায়ী ১৪৪ ধারা জারির (০৮ জুন ২৬) ৭৪ মাস দিন অতিবাহিত হওয়ায় পর যখন আবুল কালাম আজাদ পূর্বে নির্মিত বাউন্ডারি সংস্কার ও উঁচুকরণের কাজ করছিলেন, তখন দেশীয় অস্ত্রশস্ত্রসহ ও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে প্রাচীর নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে এবং ব্যক্তিগত খরচে তৈরি পাকা সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়ে লাখ টাকার ক্ষতি করা হয় এবং ঘটনার সময় অত্যন্ত সহজ সরল ও নিরিহ আবুল কালাম আজাদ ও তার স্ত্রী উপস্থিত থাকায় ঐ পেটুয়া বাহিনী আবুল কালাম আজাদ ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। আবুল কালাম আজাদ একজন সাবেক সেনা সদস্য হিসেবে সামাজিক গণ্যমান্য ব্যক্তি সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের অত্যন্ত সম্মানের চোখে দেখেন। তিনি সাবেক সেনা সদস্য হিসেবে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি কিন্তু সামাজিক মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব। আবুল কালাম আজাদ ও তার পরিবার তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল নিয়ে কোনো রাজনৈতিক নেতা কিংবা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অসম্মান করার মানসিকতা নেই।
এমতাবস্থায়, আবুল কালাম আজাদ তার ক্রয়কৃত নিষ্কটক জমি দখল বুঝে পেতে এবং তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে প্রশাসন ও এলাকার সমাজপতিদের নিকট আকুল আবেদন জানিয়েছেন পাশাপাশি সমস্ত রেজিস্ট্রি দলিল ওয়ারেশ সনদ নামজারি খতিয়ান এবং ভূমি অফিসের রেকর্ড উন্মুক্ত ভাবে পর্যালোচনা করার দাবি রেখেছেন এবং হনুফা বেগম সহ সংশ্লিষ্ট সকল শরিক—এক টেবিলে সরাসরি বৈঠকে বসতে সম্পূর্ণ প্রস্তুত আছেন।
অথচ আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে এবং সীমানা প্রাচীর ভাঙচুর করে। কোনো সমস্যার সমাধান না করে আবুল কালাম আজাদের ব্যক্তিগত সামাজিক ও পারিবারিক সুনাম ও সম্মান ক্ষুন্ন করতে এবং তার ক্রয়কৃত জমিতে দখলে যেতে বাধা দেওয়াই হচ্ছে ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট।
এব্যাপারে আবুল কালাম আজাদ তার ক্রয়কৃত জমি দখল পেতে এবং স্থানীয় প্রভাবশালীদের দূর্বৃত্তায়ন ও হাত থেকে রক্ষা পেতে এবং ন্যায় বিচার প্রাপ্তির আশায় সংশ্লিষ্ট প্রশাসন ও এলাকার শান্তিপ্রিয় সচেতন মহলের নিকট জোর দাবী জানিয়েছেন।
