, , ,

যবিপ্রবির সাবেক ভিসিসহ সাত জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

আরো খবর

বিশেষ প্রতিনিধি
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে দু’টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার ১ অক্টোবর কমিশন মামলা দুটির অনুমোদন দেন।
দুদক সূত্রে জানা গেছে, শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

দুদকের তথ্য অনুযায়ী, একটি মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে আসামি করা হবে। অপর মামলায় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের দুই সহযোগী অধ্যাপক ও দুই সহকারী অধ্যাপককে আসামি করা হবে।

তারা হলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক ও ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান ও তানভীর আহমেদ। দুদকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদকের অভিযোগের ভিত্তিতে মামলাগুলো দায়ের করা হবে। তবে মামলার অভিযোগগুলো আদালতের বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

আরো পড়ুন

সর্বশেষ