, , ,

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত -২

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি/ নিজস্ব প্রতিবেদক:

যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন স্কুলছাত্র নিহত ও দুইজন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার চৌগাছা মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন (১৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন হোসেন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম হাসান (১৫)। তারা তিনজনই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার খুব সকালে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্র জুবায়ের হোসন, লিখন হোসেন ও ফাহিম হাসান জুবায়ের-এর পালসার মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় ফাঁসতলা বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা জোবায়ের রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় জুবায়ের -এর মাথা পিকআপের চাকায় পিষ্ট হলে ঘটনা স্থানে নিহত হয়। এসময় লিখন ও ফাইন ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এদিকে ড্রাইভার পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায় পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। খ

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ