, , ,

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি
এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন করে কথা বার্তা বলার এক পর্যায় ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায মামলা হয়েছে। শুক্রবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন, যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের এক গৃহবধূ। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার মনোহরপুর কায়েমখোলা মোল্লাপাড়া বতর্হমানে ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত আনছার মোড়লের ছেলে । স্থানীয় লোকজন বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

মামলায় গৃহবধূ উল্লেখ করেন, তার মেয়ের পারিবারিক বিষয় নিয়ে সাংসারিক অশান্তির কারনে আপোষ মিমাংসার সময় উক্ত লম্পট বিল্লাল হোসেনের সাথে গৃহবধূর পরিচয় হয়। গৃহবধূর স্বামী বিদেশ থাকার সুযোগে উক্ত লম্পট বিভিন্ন সময় গৃহবধূর মোবাইলে ফোন করতো। গৃহবধূ উক্ত লম্পটের কাছে ফোন করার কারণ জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন সময় গৃহবধূকে কু-প্রস্তাব দেয়। গৃহবধূ প্রস্তাবে রাজী না হওয়ায় বিল্লাল হোসেন হুমকী ধামকী দেওয়ার এক পর্যায় গত শুক্রবার বেলা দেড়টার সময় গৃহবধূর বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দেয়।

তখন গৃহবধূ ডাক চিৎকার দেওয়ার চেষ্টা করলে হুমকী ধামকী দিলে প্রাণের ভয়ে তৎক্ষনিকভাবে ডাক চিৎকার করতে সাহস পায়নি। পরবর্তীতে খাটের উপর শুইয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার করলে জোরে ধাক্কা মেরে দরজা খুলে ডাক চিৎকার দিলে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এসে লম্পট বিল্লাল হোসেনকে আটক করে।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। লম্পটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ