, , ,

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে নসিমন চুরি করে পালানোর অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই ব্যক্তি। এতে মিজানুর রহমান (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। অপর ব্যক্তি মো. মনিরুজ্জামান (৩৫) যশোর জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মিজানুর রহমান যশোরের চৌগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের খায়রুলের ছেলে। অপরদিকে, মনিরুজ্জামান যশোরের ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে নসিমন চুরি করে পালানোর অভিযোগে চান্দুটিয়া এলাকায় মনিরুজ্জামানকে আটক করেন স্থানীয় লোকজন। পরে সকাল আনুমানিক ৬টার দিকে চান্দুটিয়া বটতলা ব্রিজ এলাকা থেকে মিজানুর রহমানকেও আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজন দুজনকে মারধর করেন।

পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত মিজানুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত মনিরুজ্জামান হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মৃন্ময় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।মৃত দেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ