নিজস্ব প্রতিবেদক: রোববার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ্মা সেতু উদ্বোধন, কোরবানীর ঈদ, ভৈরব নদ খনন, ঈদ উপলক্ষে টিসিবি’র খাদ্য বিতরণ, পৌর সভার ড্রেন সংস্কার, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন দপ্তরের উন্নয়ন কাজের অগ্রগতি এবং পরবর্তী করনীয় নিয়ে আলোচনা ও সিদ্ধ্যান্ত গ্রহণ করা হয়। সভায় ভৈরব নদ শহরের অংশ দ্রুত খনন কাজ শেষ করার তাগিদ দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান। সভায় উপজেলা চেয়ারম্যান ,পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশ গ্রহণ করেন। সভার শুরুতে জেলা প্রশাসক ২৫ জুন টাউনহল মাঠে সকাল ১০ টায় আয়োজিত পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্টানে সকলকে স্ববান্ধবে উপস্থিত থাকার আহবান জানান। এউপলক্ষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমন্ত্রন জানান তিনি। #
