, , ,

দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার দাসত্ব জনগণ মেনে নেবে না-নেতৃবৃন্দ

আরো খবর

বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট, যশোরএর উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট যশোর জেলার সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান-এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ৭১-এর রক্তক্ষয়ী সংগ্রাম এবং ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশবাসী আর কোনো বিদেশি প্রভুর দাসত্ব দেখতে রাজি নয়।

সরকারের এই নতজানু নীতি ও দেশবিরোধী চক্রান্ত চলতে থাকলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বাসদ যশোর জেলার নেতা কমরেড আলাউদ্দিন-এর পরিচালনায় সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি যশোর জেলার সভাপতি মাহবুব রহমান মজনু,বাসদ যশোর জেলার সদস্য সচিব হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোরের সম্পাদকমণ্ডলীর সদস্য বিপুল বিশ্বাস প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ