মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পদ্মা নাসিং হোমে অপারেশন করা রোগীর মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর পদ্মা নাসিং হোমে অপারেশন করা রাজিয়া বেগম(৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যু হয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
তবে রাজিয়া বেগমের মৃত্যু নিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনদের পৃথক বক্তব্য দিযেছেন। মৃত রাজিয়া বেগমের ছেলের অভিযোগ অপারেশন পরবর্তী উন্নত ব্যবস্থ্যাপত্র না পেয়ে তার মায়ের মৃত্যু হয়েছে। মৃত রাজিয়া বেগম যশোর বেনাপোল কলেজ পাড়া এলাকার ফকির আহম্মেদের স্ত্রী।
মৃত রাজিয়া বেগমের ছেলে জুলফিকার আলী অভিযোগ করে বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মা(রাজিয়া বেগমকে) শহরের পদ্মা নাসিং হোমে ভর্তি করি। সেখানে কোন চিকিৎসক ছিলেন না। পরে যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত ডাক্তার রবিউল ইসলাম রোগীকে দেখে টোটাল অ্যাবডমিনাল হিস্টেরিক্টমি হয়েছে দ্রুত অপারেশন করতে হবে বলে জানান। তখন রাজিয়া বেগমকে পদ্মা নাসিং হোমে অপারেশনের জন্য ভর্তি করি। তার ভর্তি রেজি নং-৩৯৫২।
 পরে সন্ধ্যার দিকে প্রতিষ্ঠানের অপারেশনের রুমে মাকে অপারেশনের জন্য নেওয়া হয়। রাত সাড়ে ৯টায় অপারেশনের রুমে মাকে বেরে করে ওয়ার্ডে রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে জ্ঞান ফিরলে ব্যাথার যন্ত্রণায় রোগী ঝটপট করতে থাকেন। এ সময় মায়ের সাথে থাকা বোন ও দুলাভাই শহিদুল ইসলাম দ্রুত সেবিকাদের ডাকেন। কিন্তু ডাকে কেউ সাড়া দেননি। এভাবে সারা রাত ঝটপট করতে করতে ভোরে শারীরিক অবস্থা আরও অবনতি হয়।
পরে সকাল সাড়ে ৮টার দিকে ক্লিনিকে ডাক্তার আসলে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে রেফার করেন। পরে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার মাকে গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে কতব্যরত চিকিৎসক রোগীকে দেখে বলেন অনেক আগে রোগী হৃদরোগে আক্রান্ত হয়েছে। দ্রুত আইসিইউতে নিতে হবে।তখন স্বজনরা দ্রুত হাসপাতালের আইসিইউতে নিলে ডাক্তার আশরাফ হোসেন মা রাজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবতী জানান, রাজিয়া নামে এক রোগীকে খারাপ অবস্থায় সকালে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে আইসিইউতে নিলে তার মৃত্যু হয়।
এদিকে ক্লিনিকে ডাক্তার রবিউল ইসলাম না থাকায় পদ্মা নার্সিং হোমের ম্যানেজার রুহুল কুদ্দুস জানান, রাজিয়া বেগমের উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে। কোন অবহেলা করা হয়নি। তিনি আরও জানান অপারেশনের ৮ঘণ্টা পরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে হাসপাতালে রেফার করা হয়। সেখানে সোমবার সকালে মারা যান।

আরো পড়ুন

সর্বশেষ