, , ,

কেশবপুরের সাবেক এমপি আজিজ ঢাকায় গ্রেপ্তার

আরো খবর

একাত্তর ডেস্ক:

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, “তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে জয়লাভ করেন।

তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়েছিলেন।

আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

চব্বিশের ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পরের দিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে আজিজুল ইসলাম সংসদ সদস্য পদ হারান।

সূত্র: বিডিনিউজ

আরো পড়ুন

সর্বশেষ