বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ডিপো ম্যানেজার ধর্ষণ মামলায় ডিলার সোহেল আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে সোহেল আমিন নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহিদুল ইসলাম। মঙ্গলবার আদালতে সোপর্দ করলে বিচারক সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার বদরুল আমিন সালামের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, চার-পাঁচ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। গত ১৮ সেপ্টেম্বর ডিলারদের নিয়ে এক অফিস মিটিং শেষে সোহেল ওই নারী ডিপো ম্যানেজারের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে ফোন করে তাকে জরুরি কথা বলার কথা বলে অফিসে ডাকেন।
ওই নারী সকালে অফিসে গিয়ে তালা লাগানো দেখতে পান। এরপর সোহেল তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে একা অবস্থায় নারী চলে যেতে চাইলে সোহেল মারধর করেন, মুখে হিজাব গুঁজে দেন এবং ধর্ষণ করেন। এ সময় তিনি আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে হত্যার হুমকি দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।
পরে ওই নারী থানায় অভিযোগ দিলে তদন্তে সত্যতা পাওয়া যায়। এরপর সোমবার দিবাগত রাতে পুলিশ সোহেলকে আটক করে।

আরো পড়ুন

সর্বশেষ