, , ,

“অপরাধীদের কোন রং হয় না, তারা শুধুই অপরাধী-যশোরে নবগত পুলিশ সুপার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে নবগত পুলিশ সুপার মোঃ জিয়া উদ্দিন আহমেদ বলেছেন “সাদা কে সাদা কালোকে কালো বলতে হবে “অপরাধীদের কোন রং হয় না, তারা শুধুই অপরাধী। অপরাধী যেই হোক কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোন ছাড় নেই। তিনি বলেন উঠতি বয়সের যুবকেরা যারা কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নিবে। যশোরবাসীকে সাথে নিয়ে কাজ করবে যশোর জেলা পুলিশ প্রশাসন।

রোববার বেলা সাড়ে ১১ টায় যশোর জেলা পুলিশ প্রশাসনের  আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে যশোরে কর্মরত বিভিন্ন স্থানীয় পত্রিকার প্রকাশক সম্পাদক ও যশোরে কর্মরত বিভিন্ন স্তরের সাংবাদিকদের  নিয়ে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।

মতবিমিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, প্রেসক্লাবের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি শেখ দিনু আহমেদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক এম আইউব, প্রেসক্লাব যশোরের অর্থ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের অনলাইন এডিটর জাহিদ আহমেদ লিটন, প্রেসক্লাবের সাবেক সহভাপতি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, রাজেক জাহাঙ্গীর, সাকিরুল কবীর রিটন, তৌহিদ জামান, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ