, , ,

অভয়নগরে সার ভর্তি লাইটার জাহাজ ডুবি

আরো খবর

অভয়নগর(যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগরে ভৈরব নদীতে সার বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার সময় নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় এনবি শারিব বাধন নামক লাইটার জাহাজটি ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে ডুবে যায়। ডুবে যাওয়া লাইটার জাহাজ এনবি শারিব বাধন’র মাষ্টার সজিব হোসেন জানান, চট্রগ্রাম বন্দর থেকে ২১ জানুয়ারী ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই করে ২৫ জানুয়ারী ভোররাতে টোটাল ইমপোটার উদ্দেশ্যে যশোরের নওয়াপাড়ার ভাটপাড়ায় আসে লাইটারটি।নওয়াপাড়া ফেরিঘাটের সঞ্জয় ট্রেডিং সার আনলোড না করার কারনে ভাটপাড়ায় ৪দিন অবস্থান করতে হয়।পরে সঞ্জয় ট্রেডিং অফিস থেকে বলেন নওয়াপাড়া বেঙ্গল মিল এলাকায় ঘাটে আনতে।আমরা কথামত বেঙ্গল মিল এলাকায় ঘাটে আনি ।কিন্তু সেখানে কোন প্রকার আন-লোডের ব্যবস্থা দেখা যায় না। এসময় ঔ অফিসের লোকদের বলি আমাদের জাহাজ থেকে কিছু মাল নামানোর ব্যবস্থা করার জন্য। কিন্তু তারা কোন কর্ণপাত না করে বলেন,জাহাজটি নওয়াপাড়া পীর বাড়ি ঘাটে নিয়ে যেতে ।আমরা কথামত বুধবার দুপুরে নওয়াপাড়া পীরবাড়ি ঘাটে নিয়ে যায়। তারপর বুধবার রাত ৮টার দিকে জাহাজ কাত হয়ে যাচ্ছে। তখন বিষয়টি তাদেরকে জানায়। তারা বলেন, সকাল হলে মাল নামানোর ব্যবস্থা করবো। কিন্তু রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ জাহাজের তলা ফেটে যায়। এরপর সেখানে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।জাহাজে থাকা ইউরিয়া সারের মূল্য প্রায় ১কোটি ২লাখ টাকা। জাহাজটি ভাটায় দেখা গেলেও জোয়ারের সময় কিছু অংশ দেখা যায়। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কার্গো জাহাজের মাস্টার সজিব হোসেন। এবিষয়ে বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত স্থানে লোকজন পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসার সাথে সাথে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ