, , ,

আঞ্চলিকভাষার পথিকৃৎ কবি ও নাট্যকার মুহম্মদ শফির আজ জন্মদিন

আরো খবর

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
আঞ্চলিকভাষার পথিকৃৎ কবি, নাট্যকার,গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির ৬৩তম জন্মদিন আজ। ১৯৬০ সালের এই দিনে যশোরের বর্তমান কেশবপুর পৌরসভার ভবানীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মুহম্মদ শফি জন্মগ্রহণ করেন। পিতা আফসার আহমদ সিদ্দিকী। আঞ্চলিকভাষার
কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য,হাইকু,দ্বিপদী, চতুষ্পদী, জীবনী, ইতিহাস, সম্পদনা ইত্যাদি মিলিয়ে মুহম্মদ শফির প্রকাশিত গ্রন্থ প্রায় একশত। তিনি বেশকিছু পাঠ্যপুস্তকও সম্পাদনা করেছেন। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম মাধ্যমিক স্তরসহ বিশ্ববিদ্যালয়েও তাঁর নাটক পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। মুহম্মদ শফি তাঁর অবদানের জন্য এযাবৎ সম্মাননা পেয়েছেন দেশের বাইরে চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন ও ভারত থেকে। দেশেও পুরস্কার ও সন্মাননা পেয়েছেন প্রায় অর্ধশত। পেয়েছেন বঙ্গশ্রী, কাব্যাচার্য, নাট্যভূষণ ও ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন) খেতাব। তিনি বাংলা একাডেমির অজীবন সদস্য।
মুহম্মদ শফি সুদীর্ঘকাল ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমানে ভবানীপুরের বাড়িতে অবসর জীবন যাপন করছেন।
মুহম্মদ শফির জন্মদিনটি ঘরোয়া ভাবে পালিত হবে।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ