, , ,

আশাশুনির জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সাথে প্রশাসনের মতবিনিময় 

আরো খবর

 সমীর রায়, আশাশুনি : কয়েক দিনের অতিবৃষ্টিতে আশাশুনির বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চল তলিয়ে গেছে। বেতনা, মরিচ্চাপ ও কপোতাক্ষ নদের অসমাপ্ত খননের ফলে পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়নের জলাবদ্ধতার স্থায়িত্ব দীর্ঘতর হচ্ছে বলে ধারণা করছেন সচেতন মহল।
এসব নদী খননে ধীরগতির ফলে আশাশুনি সদরের একাংশ, শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়নের একাংশে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কয়েক দিনের অতিবর্ষণে এসব ইউনিয়নের ধানের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাছাড়া চিংড়ি ঘের তো ডুবেছে এমন কোন পুকুর বা জলাশয় নেই যে তা প্লাবিত হয়ে মাছ ভেসে যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের কথা ভেবে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন।
সোমবার বিকালে কাদাকাটি, টেংরাখালী, তালবাড়িয়া, মিত্র তেতুলিয়া, জলাইখালী স্লুইস গেট, মোকামখালী স্লুইস গেট এলাকা পরিদর্শন করে মোকামখালী স্লুইস গেটের কাছে এ মতবিনিময় করেন।
এলাকার সার্বিক খোজ খবর নিয়ে সমস্যা সমাধানে এলাকাবাসীর বক্তব্য শুনলে তারা বলেন, মোকামকালী স্লুইস গেটটির নির্মাণকাজ চলমান থাকায় পানি নিস্কাশন কাজ বন্ধ করে রাখা হয়েছে। ফলে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এলাকার সাধারণ মানুষ জলমগ্নতা ও জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে গেটের বাঁধ কেটে দিয়ে পানি নিস্কাশনের দাবী জানান। দাবীর প্রেক্ষিতে এসি ল্যান্ড বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ কর্মকর্তাদের সাথে কথা বলে এব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
কৃত্রিম এ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী

আরো পড়ুন

সর্বশেষ