জি.এম.বাবু. রাজগঞ্জ (যশোর) অফিস ॥ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। সোমবার সকালে বন্যাকবলিত এ ইউনিয়নের ২হাজার ৬২ টি পরিবারের মাঝে এ চাল বিতরন করা হয়। এসময় চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাঁপা ইউপির বার-বার
নির্বাচিত চেয়ারম্যান সমাজসেবক শামছুল হক মন্টু ও ট্যাগ অফিসার ভগিরাত চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের সচিব ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যসহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিটা পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরন করা হয়।
ঈদ উপলক্ষে ঝাঁপা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরন
